
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সং'ঘ'র্ষে দুজন নি'হত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন গুরুতর আ'হ'ত হয়েছেন।
জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে এ সং'ঘ'র্ষ হয়। নি'হ'তরা হলেন—দেলওয়ার হোসেন নয়ন (৩৬) (বুনাই), পেশায় প্রবাসী, যিনি এক মাস আগে দেশে এসেছেন এবং ছালেহ আহমেদ (৬০) ১নং আলিয়ারা ইউনিয়নের সাবেক সদস্য। গুরুতর আ'হ'তদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।
স্থানীয় সূত্র জানায়, এর আগেও গত ৩ আগস্ট ২০২৫ তারিখে দুই পক্ষের সং'ঘ'র্ষে আলাউদ্দিন নামে একজন সাবেক ইউপি সদস্য নি'হ'ত হন। ওই ঘটনার জেরে গ্রামে এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে ভা'ঙ'চুর ও অ'গ্নি'সংযোগ করে। এতে বেশ কয়েকটি পরিবারের সদস্য দীর্ঘদিন এলাকা ছেড়ে বাইরে অবস্থান করতে বাধ্য হয়।
সম্প্রতি সেনাবাহিনীর হস্তক্ষেপে ওই পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরে এলে আবারও এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবারের র'ক্ত'ক্ষয়ী সং'ঘ'র্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে আমি ঘটনাস্থলে আছি ।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.