
পঞ্চগড় জেলার সদর থানার ২টি হত্যা মামলার আসামী সিংগাইর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
রোববার (১১ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, পঞ্চগড় জেলার সদর থানার কায়েতপাড়া হফিজাবাদ গ্রামের মৃত.মোহাম্মদ আলীর ছেলে আব্দুর রশিদ(৩৫) ও একই এলাকার দর্জিপাড়া গ্রামের শাহিনুর ইসলাম(৪২)।
র্যাব সূত্রে জানাযায়, গত বছরের ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় সদর থানার হত্যা মামলার দু,জন আসামী গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াত। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রবিবার বিকেলে উপজেলার বিন্নাডাঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.