
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির কে নৃশংস ভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ঘোষিত কর্মসূচি'র অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে- শনিবার (১০জানুয়ারি-২০২৬খ্রি.) বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সন্মুখ এক প্রতিবাদ সভা ও সিরাজগঞ্জ শহরে প্রধান প্রধান সড়ক বিক্ষোভ মিছিল শেষে বাজার স্টেশন এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচি সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস এঁর নেতৃত্বে এবং সদস্য সচিব মিলন হক রঞ্জু'র পরিচালনা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ আহসান হাবিব উজ্জ্বল, যুগ্ন-আহবায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানু, তানভীর শাকিল, আব্দুল কাদের তালুকদার রিমন, নাজমুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা, উপজেলা /থানা ইউনিটের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উক্ত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বক্তারা প্রকাশ্যে সংঘটিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.