প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৩:২৪ এ.এম
সিরাজগঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে- বাগবাটি ও ছোনগাছা ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার-২নং বাগবাটি ও ৬নং ছোনগাছা ইউনিয়ন বিএনপি'র নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া যাওয়ার পথে আগামী রবিবার(১১জানুয়ারি-২০২৬খি.) বিকেল ৩টায় সিরাজগঞ্জ শিল্পপার্কে-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত যোদদান করবেন-এ উপলক্ষ্যে-
শুক্রবার (৯জানুয়ারি-২০২৬খ্রি.) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়া বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভা বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দুদু খাঁ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট, সিরাজগঞ্জ
জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস এসময়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই আমাদেরদলের মূল শক্তি।
আগামী ১১ জানুয়ারির কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে উপস্থিত থাকবেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমকে সংগঠিত ও সক্রিয় ভূমিকা রাখতে হবে । এসময়ে বাগবাটি এবং ছোনগাছা ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.