বানারীপাড়া প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে অভিযান চালিয়ে পাইপগানসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক মো. আলী হাসানের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা তারিকুল ইসলাম (তারেক)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তারিকুল ইসলামের বাড়ি থেকে একটি পাইপগান, আটটি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে বানারীপাড়া থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
০৮/০১/২৬
মোঃ সাব্বির হোসেন
০১৮৭৫৪৯২৯৪৩
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.