
নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক,আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নিউজ পোর্টাল ব্রাহ্মণবাড়ীয়া২ইউএসএ.কম এর সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন স্বতন্ত্র ও প্রতিশ্রুতিবদ্ধ সেবক হিসেবে জনগণের সেবা করার লক্ষ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন।খবর আইবিএননিউজ ।
জনাব আরিফ কেবল একজন প্রবাসী নন; তিনি দীর্ঘ প্রবাস জীবনে (আমেরিকা) আন্তর্জাতিক কর্মপরিবেশে কাজ করার মাধ্যমে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এবং সফলতা অর্জন করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, প্রবাস জীবনে অর্জিত এই বৈশ্বিক জ্ঞান, কর্মদক্ষতা এবং নেতৃত্বের গুণাবলীকে তিনি তাঁর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে সফলভাবে কাজে লাগাতে পারবেন।
আরিফুর রহমান আরিফের রাজনৈতিক ভিত্তি অত্যন্ত সুদৃঢ়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের একজন সাবেক ছাত্রনেতা এবং ছাত্র সংসদের নির্বাচন চিৎ প্রতিনিধি ছিলেন ।ছাত্রজীবন থেকেই তিনি নেতৃত্বের সাথে জড়িত ছিলেন, যা স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং জনগণের প্রতি তাঁর লড়াকু মানসিকতার প্রমাণ দেয়।
এই অভিজ্ঞতা তাঁকে স্থানীয় সমস্যাগুলো গভীর থেকে অনুধাবন করতে সাহায্য করে।
আরিফুর রহমান আরিফ প্রবাস জীবনের সুদূরপ্রসারী অভিজ্ঞতা এবং ছাত্ররাজনীতির নির্ভীক, লড়াকু মানসিকতার এক অনন্য সমন্বয়।
তিনি নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জনগণের কাছে এমন একজন যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করছেন, যিনি প্রগতিশীল চিন্তা ও স্থানীয় রাজনৈতিক ভিত্তির মাধ্যমে এই এলাকার উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জনগণের জন্য একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে তিনি অঙ্গীকারবদ্ধ। আরিফুর রহমান আরিফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কারার সিদ্ধান্তের জন্য নিউজ পোর্টালে জার্নালিস্ট এসোসিয়েশন এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ এবং জেএসএফ বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন ।

প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.