মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ
১৮ ডিসেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে বৃহস্পতিবার মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান মোঃ আনায়ারুল ইসলাম জুম্মা। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জোবাযের হোসেন, পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাকিব, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, পৌর বিএনপির সভাপতি বজলুর রশিদ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্ট সহ অন্যান্য নেতা-কর্মীরা।
উল্লেখ্য, মনোনয়নপত্র উত্তোলনের সময় কার্যালয়ের বাইরে প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.