শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

দুর্গাপুরে যুবলীগ নেতা মোয়াজ্জেম সহ সাতজন গ্রেপ্তার

বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ / ৭৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ

১৭ ডিসেম্বর, ২০২৫
ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুরে থানা পুলিশের ধারাবাহিক অভিযানে জয়নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম আলীসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

১৬ ডিসেম্বর মঙ্গলবার ও ১৭ ডিসেম্বর বুধবার দিবাগত রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন—শালঘরিয়া গ্রামের আশরাফ আলী (৫৩), ধরমপুর গ্রামের আনোয়ার হোসেন (৪৩), রৈপাড়া এলাকার বাবর আলী (৫৭), হাটকানপাড়া বাজুখলসী গ্রামের কাওসার আলী (৩৮), পালাশবাড়ী এলাকার আতাউর রহমান (৪৯), পারিলা গ্রামের মোয়াজ্জেম আলী (৪৩) এবং খিদ্রলক্ষ্মীপুর গ্রামের কাওসার আলী (৩৫)। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সক্রিয় নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, অপরাধী ও নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর