শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

নতুন জেলা প্রশাসক চৌহালী  উপজেলা পরিদর্শন, মতবিনিময় এবং উপজেলার কৃষকদের মাঝে বোরো ধানবীজ বিতরণ কার্যক্রমের  উদ্বোধন  

প্রতিবেদকের নাম / ৫৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জ জেলার নতুন  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম চৌহালী উপজেলা পরিদর্শন ও মতবিনিময় সভা করেন। চৌহালী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানবীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

বৃহস্পতিবার (৪ডিসেম্বর-২০২৫ খ্রিঃ) বেলা সাড়ে ১১ টার দিকে  যমুনা নদী নৌ-পথ পাড়ি দিয়ে  চৌহালী উপজেলায় পৌঁছে উপজেলা  পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে – সিরাজগঞ্জের সুযোগ্য নতুন জেলা প্রশাসক চৌহালী   উপজেলা’র বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকগণ এবং সুধীবৃন্দের সাথে একটি মতবিনিময় সভা করেন। পরে জেলা প্রশাসক – সরকারের বরাদ্দকৃত ২০২৫-২৬ অর্থ বছরের বোরো জাতের ধানবীজ ও সার সুবিধাভোগী চৌহালী উপজেলার  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে  বোরো জাতের ধান বীজ ও সার প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।

 

এসময়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুল ইসলাম উপস্থিত থেকে  স্বাগত বক্তব্যে রাখেন। চৌহালী উপজেলার ২ জন অসহায় ব্যক্তির মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করাহয় ।

এছাড়াও জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চৌহালী  উপজেলা ভূমি অফিস, থানা এবং বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এসময়ে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা- কর্মচারী এবং বিভিন্ন দপ্তরে প্রধানগন,সুধীজন ও অন্যান্যরা  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর