শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

লাকসামে ভাড়াবাড়ি থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার; প্রাথমিক ধারণা হার্ট অ্যাটাক

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৮৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

রবিউল হোসাইন সবুজ (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম পৌরশহরের পশ্চিমগাঁও এলাকা থেকে শরিফুল ইসলাম (৩০) নামের এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে প্রয়াত কাউন্সিলর মো. শাহ আলমের বাড়ির দক্ষিণ পাশের অপর একটি বাড়ির কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শরিফুল ইসলাম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পোটকরা গ্রামের বাসিন্দা। তিনি পশ্চিমগাঁও আল আমিন ইনস্টিটিউটের গণিত বিষয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত চার মাস ধরে আল আমিন ইনস্টিটিউটে শিক্ষকতা করছিলেন শরিফুল ইসলাম। শিক্ষকতার সুবাদে তিনি বিদ্যালয়ের কাছাকাছি প্রয়াত কাউন্সিলর শাহ আলমের বাড়ি সংলগ্ন অপর একটি বাড়ির একটি কক্ষে একাই ভাড়া থাকতেন। ওই কক্ষেই তিনি শিক্ষার্থীদের গণিত বিষয়ের প্রাইভেট পড়াতেন।

অপর একটি সূত্র জানায়, রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শরিফুল ইসলামের ভাতিজা নাঈম (১৫) সেখানে গিয়ে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দেয়। এ সময় কক্ষের ভেতরে খাটের ওপর নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন শরিফুল ইসলামকে। পরে নাঈম চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি নিশ্চিত হয়ে লাকসাম থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে। শিক্ষক শরিফুল ইসলাম কখন মারা গেছেন, তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করে বলতে পারেননি। তবে স্থানীয়দের ধারণা, তিনি কক্ষে একাই থাকতেন এবং ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হতে পারে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদ জানান, সংবাদ পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৯ জানুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
19 January 2026

লাকসামে ভাড়াবাড়ি থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার; প্রাথমিক ধারণা হার্ট অ্যাটাক

www.promothalo.com
19 January 2026

লাকসামে ভাড়াবাড়ি থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার; প্রাথমিক ধারণা হার্ট অ্যাটাক

www.promothalo.com