শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

মিরপুরে অনিয়মের ভিডিও ধারণে হামলার শিকার সাংবাদিক প্রকাশ্য মাদকসেবীর দাপটে অস্থির গণমাধ্যম

প্রতিবেদকের নাম / ১৯৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফের প্রশ্নবিদ্ধ হলো জনসাধারণের নিরাপত্তা ও সাংবাদিকের স্বাধীনতা।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর-১০ নম্বর পাবলিক টয়লেটের ভেতরে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও প্রকাশ্য মাদকসেবনের চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক এস এম রফিক।

তিনি মুভি বাংলা টিভি ও দৈনিক মাতৃজগত-এর সঙ্গে যুক্ত একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মী।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পাবলিক টয়লেটের ভেতরে এক যুবক নিয়মিতভাবে গাঁজা সেবন করছিলেন। সেই অবৈধ কার্যকলাপের ভিডিও ধারণ করতেই সাংবাদিক এস এম রফিকের ওপর চড়াও হয় ওই যুবক। একপর্যায়ে হামলাকারী সাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে জোরপূর্বক ভিডিও ডিলিট করে দেয় এবং প্রকাশ্যে গায়ে হাত তোলে।
ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলেও অভিযুক্ত যুবকের দাপটে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি নিজেকে একটি রাজনৈতিক দলের জামায়াতপন্থী কর্মী বলে পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। তার এমন হুমকি ও আগ্রাসী আচরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক এস এম রফিক বলেন,
“জনস্বার্থে অনিয়ম তুলে ধরতে গেলেই যদি আমাদের ওপর হামলা হয়, তাহলে সত্য প্রকাশ করবে কে? প্রকাশ্যে মাদকসেবন ও অনিয়ম ঢাকতেই আমাকে লাঞ্ছিত করা হয়েছে।”
সাংবাদিক নেতারা বলছেন, এটি শুধুমাত্র একজন সাংবাদিকের ওপর হামলা নয়—এটি মুক্ত গণমাধ্যম ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহলও।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর