শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

রাজশাহীর দুর্গাপুরে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আ.লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো চিফ রাজশাহী / ১৩২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো চিফ রাজশাহী

২১ডিসেম্বর, ২০২৫
রাজশাহীর দুর্গাপুরে পুলিশের ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন জন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে উপজেলার পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে পানানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান আলী প্রাং (৬৩) দুর্গাপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল আলম (২৫) ও রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল ইসলাম (৩০), কে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, নাশকতা সংক্রান্ত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
21 December 2025

রাজশাহীর দুর্গাপুরে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আ.লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

www.promothalo.com
21 December 2025

রাজশাহীর দুর্গাপুরে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আ.লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

www.promothalo.com