খোরশেদ আলমঃ নওগাঁ: নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ভোরে জেলার ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী বাতদীঘি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব, পিএসসির সরাসরি নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ২১ নভেম্বর ভোর ৪টা ৪০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭২/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানার বাতদীঘি এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল ভারতীয় ফেয়ারডিল ও ২০ বোতল রেসকোডিল সিরাপ উদ্ধার করে টহলদল। উদ্ধার করা মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩