খোরশেদ আলম নওগাঁঃ
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সরাসরি নির্দেশে,নওগাঁ ট্র্যাপিক পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃরিফাত হাসান রাজীব এর নেতৃত্বে নওগাঁ শহরে কিছু উর্তি বয়সের ছেলেরা কিছু দামি, মটর বাইকের সাইলেন্সারের বাঁশি খুলে,শহরের রাস্তায়,মান মাত্রার অধিক শব্দ করে, বাইক চালানোর কারনে, শব্দ দূষণ হচ্ছে এবং হার্ডের রোগী সহ বিভিন্ন গুরুতর অসুস্থ মানুষের জন্য খুব ক্ষতিকর।বিষয়টি চিন্তা করে,নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, এবিষয়ে ব্যাবস্হা গ্রহনের জন্য ট্রাপিক বিভাগের কর্মকর্তা কে ব্যাবস্হা গ্রহনের নির্দেশনা দেন।
পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগ অদ্য একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, যার সঙ্গে উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন সংযুক্ত ছিল, আটক করে সড়ক পরিবহন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, নওগাঁ লিটন ব্রিজ ম্যানশন এলাকায় ডিউটিরত পুলিশ মোটরসাইকেলটির চালককে থামার সংকেত প্রদান করা হলে মোটরসাইকেল চালক সংকেত অমান্য করে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ তাকে, ধাওয়া করে সেন্ট্রাল গার্লস স্কুলের সামনে মোটরসাইকেলটি আটক করেন। অবৈধভাবে শব্দ সৃষ্টিকারী সাইলেন্সার যুক্ত করন, উচ্চ শব্দ সৃষ্টিকারী এবং রেজিস্ট্রেশন না থাকার অপরাধে সড়ক পরিবহন আইনে ৩০০০০/ (৩০ হাজার টাকা) জরিমানা করা হয়।
মোটরসাইকেলে উচ্চ -বিকট শব্দ সৃষ্টি করা এবং শব্দ দূষণ করা থেকে বিরত থাকুন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩