নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল।
রোববার (৮ নভেম্বর ২০২৬) সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ আহাদের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। সকাল থেকে শুরু হওয়া পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম দুপুর ২টায় শেষ হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হান্নান, নুরুল ইসলাম, মামুনুর রশীদ ও লিটন মিয়া; জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সহিদ আহমেদ, সাজ্জাদ আহমেদ শাহান ও মাহিন খান লিটু; পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুল ইসলাম সোহেল; সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ; পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খসরু মিয়া ও কানন দাস এবং সদস্য সাব্বির আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩