
রুমা (বান্দরবান)প্রতিনিধি।
বান্দরবানের থানচিতে প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতিমূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মূল্যায়ন করেছেন নবাগত থানচি উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পরীক্ষার পারফরম্যান্স দেখেন। এসময় শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন তিনি এবং তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও উৎসাহব্যঞ্জক পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে প্রধান অতিথি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা তার বক্তৃতায় হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, তাঁর দায়িত্বকালীন সময়ে ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
শিখা কর্মকর্তা আরও বলেন শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি ও শিক্ষাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩