
ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ, স্বচ্ছতা ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির অঙ্গীকার
সুনামগঞ্জের তাহিরপুরে বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের আসন্ন নির্বাচন-২০২৬-এ প্রচার সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোক্তার আবদিন রাজু। নির্বাচনে তিনি ভোটার ও ব্যবসায়ীদের দোয়া, সমর্থন এবং মূল্যবান ভোট প্রত্যাশা করছেন।
প্রার্থিতার বিষয়ে মোক্তার আবদিন রাজু জানান, ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চান তিনি। নির্বাচিত হলে আমদানিকারকদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা, বিদ্যমান সমস্যা ও সংকট নিরসনে ভূমিকা রাখা এবং সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবেন।
তিনি আরও বলেন, প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেলে কয়লা আমদানির প্রক্রিয়া সহজ করা, আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণ এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরিতে উদ্যোগী হবেন।
তিনি আশা প্রকাশ করেন, সব ব্যবসায়ীর সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব কমিটি গঠন সম্ভব হবে। এ জন্য আসন্ন নির্বাচনে প্রচার সম্পাদক পদে তাঁকে সমর্থন ও ভোট দিয়ে বিজয়ী করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে। ইতোমধ্যে ৩৬৪ জন ভোটার নিয়ে ভোটার তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার মো. জুনাব আলী জানান, ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে প্রাথমিক বেসরকারি ফলাফল প্রকাশ করা হবে। ঘোষিত ফলাফলের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ থাকবে। ১৭ ডিসেম্বর আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে ১৮ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
এদিকে নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, আসন্ন কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক—এটাই তাঁর প্রত্যাশা। কোনো ধরনের বিভেদ বা মতপার্থক্য নয়, বরং সব ব্যবসায়ী ও ভোটারের সম্মিলিত অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চান তিনি।
তাঁর মতে, নির্বাচনে কে বিজয়ী হলেন, সেটিই মুখ্য বিষয় নয়; বরং ব্যবসায়ীদের অধিকার, স্বার্থ ও পারস্পরিক ঐক্য অটুট রাখাই হওয়া উচিত সবার প্রধান লক্ষ্য। সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও ব্যবসাবান্ধব কমিটি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
চলুন, সবাই মিলে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও ব্যবসাবান্ধব কমিটি গড়ে তুলি।
বিনীত নিবেদক, মোঃ সাদ্দাম হুসাইন, বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপ, তাহিরপুর, সুনামগঞ্জ।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩