
রুমা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের রুমা জেলায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় পাড়াকেন্দ্র অবকাঠামো মেরামতের প্রাক্কলন ও বাজেট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রকল্প ব্যবস্থাপকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প ব্যবস্থাপক থুইসা চিং মারমা। সভা সঞ্চালনা করেন সহকারী প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম।
সভায় বর্তমান পাড়াকেন্দ্রগুলোর অবস্থা, অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা এবং এর বাজেট ও প্রাক্কলন বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।
এসময় উপস্থিত পিসিএমসি (পাড়াকেন্দ্র ম্যানেজমেন্ট কমিটি) সভাপতিরা বাজেট ও প্রাক্কলন অনুযায়ী পাড়াকেন্দ্র নির্মাণের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এছাড়া অবকাঠামো নির্মাণের সময়সূচি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও মনিটরিং ব্যবস্থা জোরদার করার বিষয়ে সকলে একমত পোষণ করেন।
পরিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় পাড়াকেন্দ্রের অবকাঠামো উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩