এসআরবির নতুন মহাপরিচালক হলেন সাবেক রুয়েট শিক্ষার্থী ফারুক আহম্মেদ
মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরো:-বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি ইঞ্জিনিয়ার মো. ফারুক আহম্মেদ। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ দায়িত্বে পদায়ন করা হয়। এর আগে তিনি হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহমেদ গত ৪ জুন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পান। পরবর্তীতে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদ থেকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়।
নতুন এই পদায়নের মাধ্যমে তিনি পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবির নেতৃত্বের দায়িত্ব পেলেন। তাঁর আগে ইউনিটটির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তাঁকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, আইজিপি হিসেবে দায়িত্বদীর্ঘ কর্মজীবনে তিনি পেশাদারিত্ব, নেতৃত্বগুণ ও দক্ষতার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর এই গৌরবময় অর্জনে রুয়েট পরিবার গর্বিত ও আনন্দিত। রুয়েটের পরিবারের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মো. ফারুক আহম্মেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩