প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৭:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ১১:১৫ পি.এম
অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু—বরুণা মাদরাসার শিক্ষক মাওলানা জসিম আর নেই

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
ভৈরব-আশুগঞ্জ সেতুর নির্জন ও অন্ধকার এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া শ্রীমঙ্গলের বরুণা মাদরাসার শিক্ষক মাওলানা জসিম আর নেই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, স্থানীয় এক যুবকের সহায়তায় তাঁকে সেতুর নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা তাঁকে নির্জন স্থানে নিয়ে অচেতন অবস্থায় সেতুর নিচে ফেলে রেখে পালিয়ে যায়। তবে এ ঘটনার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
মাওলানা জসিমের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও মাদরাসাসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একজন সহজ-সরল আলেমকে হারিয়ে শোকাহত পরিবার ও এলাকাবাসী।
নিহত মাওলানা জসিম শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জবাজার (মাজদিহী) গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের ছেলে।
এদিকে, এ ঘটনার পেছনে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নিহতের শোকাহত পরিবার ও সর্বস্তরের জনগণ।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩