ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রবিবার তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানার ১৩ জন, শেরেবাংলা নগর থানার ৭ জন, মোহাম্মদপুর থানার ২৪ জন, আদাবর থানার ১৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৬ জন এবং হাতিরঝিল থানার ৮ জন রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুও রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩