মাজিবুল হক :
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকার দুদু মিয়ার বাড়ির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, পূর্ব ফারির বিল এলাকায় মাদক কারবারিরা ইয়াবা মজুদ করে রেখেছে। এর ভিত্তিতে সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে দুদু মিয়ার বাড়ির গেটের সামনে থাকা একটি ড্রেনে তল্লাশি চালিয়ে ১০টি কার্টনে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামত উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে এসআরবি-১৫-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩