গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন
স্টাফ রিপোর্টার:
বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন।
গত ০১ সেপ্টেম্বর গ্রীন টিভিতে কর্তৃপক্ষ তাকে নিয়োগ দেন। প্রায় এক যুগ ধরে সুনামগঞ্জে সাংবাদিকতায় কর্মরত আছেন আল আমিন । এর আগে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন, এশিয়ান টিভি, ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট, রাইজিংবিডি.কম, দৈনিক বণিক বার্তা পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে ছিলেন। বর্তমানে তিনি জাতীয় অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
সাংবাদিক আল আমিন জানালেন, প্রায় এক যুগ ধরে সুনামগঞ্জে আমি গণমাধ্যমে কর্মরত ছিলাম। অতীতে সকলের সহযোগিতা পেয়েছি ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করি। সংবাদ সংক্রান্ত যেকোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার ০১৭১৫_২৯৮৩২৭।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩