মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি মো. পারভেজের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. রুদ্র আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএ-এর অতিরিক্ত সচিব মোহাম্মদ নূরুল্লাহ নূরী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের প্রধান উপদেষ্টা শ্যামল কুমার চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সেলিম খান ও এস এম আব্দুল হালিম।
বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে আইনগত সহায়তার প্রয়োজন রয়েছে এমন মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে মানবাধিকার কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩