সৌদিআরব থেকে _
হোটেল ডি-প্যালসে রিয়াদ গাউছিয়া কমিটির সভাপতি, এটিএম মহিউদ্দিনের সভাপতিত্বে আজিমুশশান আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সৌদিআরব গাউছিয়া কমিটির প্রধান উপদেষ্টা নুরুল আলম নঈমী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপদেষ্টা সদস্য ফয়েজ আহমেদ, বাংলা ৫২নিউজের সৌদিআরব প্রতিনিধি ছাদেক আহমাদ,নাজমুল হাসান, ইউছুপ মিয়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের অর্থ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জুয়েল রেজা জাবেরী।
তোমরা আল্লাহর অনুগ্রহ ও দয়ার মাধ্যমে কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ কর।
পৃথিবীর শ্রেষ্ঠ রহমত ও অনুগ্রহ নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের বিষয়টি মুসলিম উম্মাহর উম্মতে মোহাম্মদীর হৃদয়ে স্পর্শ ভালোবাসা এক অনুভূতি।
ঐতিহাসিক প্রেক্ষাপটে ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে তিনি দুনিয়ায় আগমন করেন।
তাঁর আগমনের পূর্বে পৃথিবী অন্ধকার, অজ্ঞতা ও অনাচারে সমাজ ও জাতি নিমর্জিত ছিল। ফলে তাঁর আগমনে গোটা বিশ্ববাসী শান্তি, ন্যায়বিচার ও মুক্তির বার্তায় স্বস্তিরতা ফিরে পায়।
রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মুসলিম উম্মাহ তাঁর দুনিয়ায় আগমনকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সাথে স্মরণ করে।আত্মিক প্রস্তুতি: এই পবিত্র সময়ে জিকির, দরুদ ও নাত পাঠের মাধ্যমে তাঁর আদর্শ অনুসরণের শপথ নেওয়ার গুরুত্বপূর্ণ আলোচনা সহ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের (ﷺ) জীবনাদর্শকে মানবতার শিক্ষা ও ঈদে মিলাদুন্নবীর (ﷺ) গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে আব্দুর রহমান কন্ঠে কোরআন তেলাওয়াত ও আমিনুল ইসলামের নাতে রাসুল পরিবেশনায় শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩