প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৬, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৬, ৭:৪৯ পি.এম
বিশ্বম্ভরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিশ্বম্ভরপুর থানা পুলিশের একটি দল উপজেলার হারিছনগর (নতুনপাড়া) এলাকায় অভিযান চালিয়ে জুয়েল মিয়া (৩৫) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জুয়েল মিয়া হারিছনগর (নতুনপাড়া) গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি সিআর মামলা নং-৩৭৩/২০১৯-এর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি। ওই মামলায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ উল্যা ভূঁইয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসআই (নিঃ) আব্দুর রবসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তারের পর জুয়েল মিয়াকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩