তাজিদুল ইসলাম::
পুরোনো দিনের স্মৃতি, বন্ধুত্বের টান আর প্রাণখোলা আড্ডায় মুখর হয়ে উঠেছিল জাউয়াবাজারের রয়েল কনভেনশন হল। গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের এইচএসসি ১৯৯৯ ব্যাচের বন্ধুদের উদ্যোগে শনিবার (২২ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত চা-চক্র ও আড্ডা।
দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে বন্ধুরা ফিরে যান কলেজজীবনের সোনালি স্মৃতিতে। গল্প, হাসি-আনন্দ ও স্মৃতিচারণে পুরো আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। এ সময় সবাই একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও পুরোনো দিনের নানা স্মৃতি ভাগাভাগি করেন।
চা-চক্র ও আড্ডায় অংশগ্রহণ করেন—কালামউল্লাহ-পাইগাঁও, ফখর উদ্দিন-মোল্লাআতা, সামছুল ইসলাম-নোয়াগাঁও, সন্জয় কুমার পাল-জাতুয়া, আব্দুল খালিক-বিনন্দপুর, নজির আহমদ-জহিরপুর, জামাল উদ্দিন-লক্ষমসোম, সফাত উল্লাহ-হামজাপুর, ফারুক আহমদ-আইনাকান্দি, আলমগীর হোসেন-হায়দরপুর, জিলু মিয়া-হাসামপুর, আলমগীর হোসেন-বিনন্দপুর, মো: মজম্মিল খান-সাউদের গাঁও, সাজ্জাদুর রহমান-রামপুর, বশির উদ্দিন-আলমপুর, আতাউল হোসেন-মামদপুর, মাহমুদ আলী-চুড়খাই, সুজন মিয়া-শরিষাপাড়া, এস.এম.কয়েছ-জালিয়া, আব্দুল আহাদ-মাটিয়ারচর, আবু বক্কর-ছাতারপই, ফজলুল হক-টিলাগাঁও, আব্দুল কদ্দুছ-মৈশাপুর, আব্দুল আউয়াল-লাকেশ্বর, জাহাঙ্গীর আলম-বোবরাপুর, নূর উদ্দিন-তেরাপুর, মহিম উদ্দিন-নাদামপুর, আব্দুল আউয়াল-বাগইন, সেলিম আহমদ-জাহিদপুর ও রেজওয়ান আহমদ-পাইগাও।
আয়োজনে অংশ নেওয়া বন্ধুরা বলেন, জীবনের ব্যস্ততায় সবাই বিভিন্ন স্থানে থাকলেও বন্ধুত্বের সম্পর্ক ও কলেজজীবনের স্মৃতি কখনো হারিয়ে যায় না। এমন আয়োজন পুরোনো বন্ধুত্বকে আরও দৃঢ় করার পাশাপাশি পরস্পরের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাসি-আনন্দ, গল্প আর স্মৃতিচারণে দিনটি হয়ে ওঠে এইচএসসি ১৯৯৯ ব্যাচের বন্ধুদের জন্য এক আবেগঘন ও স্মরণীয় মিলনমেলা।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩