মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজসহ মোঃ আল-আমিন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
রবিবার (৫ জুলাই) রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোদাগাড়ী থানার লালবাগ হেলিপ্যাড এলাকায় এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, ওই এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আল-আমিনের নির্মাণাধীন বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আল-আমিন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রামনগর হেলিপ্যাড এলাকার বাসিন্দা। তিনি নুরুল ইসলাম ও সানোয়ারা বেগমের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধার করা মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যেই নিজের হেফাজতে রেখেছিলেন বলেও তিনি জানান।
র্যাব আরও জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আল-আমিনের বিরুদ্ধে গোদাগাড়ী থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩