২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে অগ্রণী ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ অঞ্চল এর আয়োজনে র্যালি প্রদর্শন ও পুষ্পস্তবক অর্পণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ অঞ্চল এর আয়োজনে সিরাজগঞ্জ শহরে র্যালি প্রদর্শন ও স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনস্থ পৌরসভা রোডস্থ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন, অগ্রণী ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক-মোঃ মোকাররম আলী। এসময়ে আরো উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক পিএলসি,এস.এস. রোড শাখা’র সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ রফিকুল ইসলাম, মোঃ লুৎফর রহমান, এজিএম ও শাখা প্রধান, স্টেশন রোড শাখা, মোহাম্মদ আলী জিন্নাহ, এসপিও /ব্যবস্থাপক, চান্দাইকোনা শাখা, সিরাজগঞ্জ, মোঃ আতিকুর রহমান এসপিও/ ব্যবস্থাপক, কালিবাড়ি রোড শাখা, সিরাজগঞ্জ,রায়গঞ্জ শাখার এসপিও/ব্যবস্থাপক পলাশ কুমার সাহা । এছাড়াও সিরাজগঞ্জ শহরস্থ শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। অঞ্চল প্রধানের নেতৃত্বে র্যালিটি এস.এস. রোড হয়ে বাজার স্টেশনে অবস্থিত স্মৃতিস্তম্ভ শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সমাপ্ত হয়।