শিরোনাম
তাহিরপুরে তিনটি বসতবাড়ি,গবাদিপশু,নগদ টাকা পুড়ে ১৬ লক্ষ টাকার ক্ষতি মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে খানখানাবাদ ইউনিয়ন পরিষদের শ্রদ্ধা নিবেদন; বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে অগ্রণী ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ অঞ্চল এর আয়োজনে র‍্যালি প্রদর্শন ও পুষ্পস্তবক অর্পণ দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত, প্রতিভা থেকে নেতৃত্বে: জাতীয় ট্যালেন্ট হান্ট কর্মসূচির পুনর্জাগরণে আগামীর বাংলাদেশ” বাঁধ নির্মাণে অনিয়ম করে কেউ এখানে থাকতে পারবেন আলমখালী ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে- এমপি কামরুল সৌদি আরব আল খারিজ শহরে মিসাইল বিস্ফোরণ দুর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু; রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপ

বুলবুল আহম্মেদ ( বুলু)

বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি :

নওগাঁর বদলগাছীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। পরে বদলগাছী কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে অতিথিরা প্যারেড পরিদর্শন করেন এবং পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে উপভোগ করেন। পরবর্তীতে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। এছাড়া বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, ওসি মো. লুৎফর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দীনসহ অনেকে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া উপজেলার সকল মসজিদে বাদ জোহর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

তাং ২৬-৩-২৬
বুলবুল আহমেদ বুলু
বদলগাছী নওগাঁ ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর