শিরোনাম
তাহিরপুরে তিনটি বসতবাড়ি,গবাদিপশু,নগদ টাকা পুড়ে ১৬ লক্ষ টাকার ক্ষতি মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে খানখানাবাদ ইউনিয়ন পরিষদের শ্রদ্ধা নিবেদন; বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে অগ্রণী ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ অঞ্চল এর আয়োজনে র‍্যালি প্রদর্শন ও পুষ্পস্তবক অর্পণ দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত, প্রতিভা থেকে নেতৃত্বে: জাতীয় ট্যালেন্ট হান্ট কর্মসূচির পুনর্জাগরণে আগামীর বাংলাদেশ” বাঁধ নির্মাণে অনিয়ম করে কেউ এখানে থাকতে পারবেন আলমখালী ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে- এমপি কামরুল সৌদি আরব আল খারিজ শহরে মিসাইল বিস্ফোরণ দুর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু; রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

তাহিরপুরে তিনটি বসতবাড়ি,গবাদিপশু,নগদ টাকা পুড়ে ১৬ লক্ষ টাকার ক্ষতি

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

তাহিরপুরে তিনটি বসতবাড়ি,গবাদিপশু,নগদ টাকা পুড়ে ১৬ লক্ষ টাকার ক্ষত
আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পরিবারের বসত ঘর,গবাদিপশু,নগদ টাকাসহ মুল্যবান জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

এতে ১৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবী পরিবারর গুলোর। ঐসব পরিবার গুলো সব হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা উত্তর বড়দল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মোঃ জাবেদ আলী,আলম মিয়া ও সজিব মিয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী জানান,তিনটি পরিবার চারটি ঘরে বসবাস করতো। বিদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তিনটি পরিবারের সকল সদস্যরা জীবন বাঁচাতে কোনো রখমে বের হওয়ায় প্রাণে বেঁচে গেলেও ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। এলাকাবাসী মিলে আগুন নেভাতে পারলেও বাড়িটির ভেতরে থাকা নগদ টাকা,তিনটি গবাদি পশুসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণ ভস্মীভূত গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে প্রশাসন দ্রুত সহযোগিতা করার আহবান জানানো হয়।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জাবেদ আলী,আলম মিয়া ও সজিব মিয়া জানান, হঠাৎ করেই আগুন লেগে যায়। কোনো রখমে সবার জীবন রক্ষা পেলেও আগুনে গোয়াল ঘরে থাকা ৩ টি গবাদি পশু, হাঁস-মুরগি, মজুদকৃত ধান-চাল এবং ঘরের আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১৬ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এখন আমরা একেবারেই পথ বসে গেছি। খোলা আকাশের নিচে অবস্থান করছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া জানান, তিনটি কৃষক পরিবার মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে গেল। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেব। এই বিপদে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি।

তাহিরপুর উপজেলার প্রকল্প বাস্তবতা কর্মকর্তা মোহাম্মদ মহিবুল ইসলাম জানিয়েছেন এই বিষয়ে খোঁজ খবর নিয়ে ক্ষতি গ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর