শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

বদলগাছীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ওসি লুৎফর রহমান

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

বুলবুল আহম্মেদ/বদলগাছী নওগাঁ প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বদলগাছী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃলুৎফর রহমান ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বদলগাছী থানাসহ দেশ এবং দেশের বাহিরে সব প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।

এছাড়াও নিরবিচ্ছিন্ন যান চলাচলের জন্য নিরাপত্তাসহ থানার আভ্যন্তরীন ও আঞ্চলিক মহাসড়ক সমূহে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থাপনায় সব ধরনের প্রটোকল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

ওসি লুৎফর রহমান বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তায় উজ্জীবিত পবিত্র ঈদুল ফিতর বদলগাছী উপজেলা বাসীর জন্য বয়ে আনুক স্বস্তির প্রকৃত আনন্দ। ঈদ আনন্দ নিশ্চিতকল্পে নিরাপদ পরিবেশ ও অত্র থানার উপর দিয়ে যাওয়া আঞ্চলিক মহাসড়কগুলোতে নিরবিচ্ছিন্ন যান চলাচলের সাবির্ক নিরাপত্তার লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশের নির্দেশনায় বদলগাছী থানা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শান্তিপূর্ন ও নিরাপদ পরিবেশে বদলগাছী বাসী পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সন্তুষ্টিই থানা পুলিশের প্রত্যাশা ও স্বার্থকতা। তবে ঈদের ছুটিতে যারা বাড়ি যাবে, তাদের ঘর বাড়ি এবং অফিস আদালত সঠিকভাবে যেন তালা বন্ধ করে এবং পার্শ্ববর্তী পরিচিত লোকজনকে খেয়াল করার জন্য বলে যাওয়া এবং প্রয়োজনে পুলিশের সহায়তা নেয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল বদলগাছী বাসীর জন্য বদলগাছী থানা পুলিশের পক্ষ থেকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও শুভ কামনা ঈদ মোবারক ।

বুলবুল আহম্মেদ বুলু
বদলগাছী নওগাঁ প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর