শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে দেশী-প্রবাসীশুভাকাঙ্খিদের অনুদানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘সুখ পাখি”র আয়োজনে দরিদ্র, অসহায় ও দুস্থপরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ২৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে দেশী-প্রবাসীশুভাকাঙ্খিদের অনুদানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘সুখ পাখি”র আয়োজনে দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারদের মাঝে ঈদবাজার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ঈদবাজার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন, ‘সুখপাখি’র প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব আলী। এসময়ে বিতরণ কার্যক্রম সহযোগিতা করেন, “সুখপাখি”র সহকারী প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল রহমান, মোঃ আব্দুল আলীম, সাইফুল ইসলাম, রেজাউল করিম সুইট, আশরাফুল আলীম, হাসান ইমাম, সেতু, জুবায়ের জিসান, হৃদয় সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সুখপাখি’র প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব আলী জানান,দেশী -প্রবাসী শুভাকাঙ্ক্ষী ভাই-বোনদের দেওয়া অনুদানে টাকা সুখপাখি ফান্ডে প্রদান করাহয় পরে ওই টাকা দিয়ে ৩৪০ জনের ঈদ বাজার কেনা হয়। ৩৪০ জন পরিবার প্রত্যেক দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারে মাঝে ২ কেজি চাউল, হাফ লিটার সয়াবিন তেল , চিনি হাফ কেজি, কেজি আলু, গুড়া দুধ এক প্যাকেট এবং গরুর মাংস
প্রত্যেককে দেওয়া হয়।
তিনি বলেন, ২০১৮ ইং হতে সুখপাখি সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সারা বছরই দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষদের কর্মসংস্থান, চিকিৎসা, টিউবওয়েল, ঘর, ক্ষুদ্র ব্যবসা মুদি দোকান, শিক্ষা অনুদান দেওয়া হয়। এছাড়াও সুখ পাখির দাতা সদস্যদের অনুদানে বিনামুল্যে নুরানী মক্তব পরিচালনার মাধ্যমে শিশুদের কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর