রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সিরঘাটা শাহ্ লতিফ অটো রিকশা চালক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সদস্যদের মাঝে ঈদ বোনাস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৫ই মার্চ রবিবার সন্ধ্যায় মুন্সিরঘাটাস্থ বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক।মুন্সিরঘাটা শাহ্ লতিফ অটো রিকশা চালক সমবায় সমিতির সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামীমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আলী সুমন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদ চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন বাচলু, পৌর যুবদলের সিনিয়র নেতা মোঃ রেওয়াজ, মোঃ আলমগীর, মোঃ মঞ্জু, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মিটু, মাসুম, মোঃ জাবের উদ্দীন জাবেদ, রিপন। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন সমবায় সমিতির অর্থ সম্পাদক মোঃ ফোরকান,জয়সেন দাস, মোঃ শফি, মোহাম্মদ অদো, কাঞ্চন দাস, বদিউল আলম, মোহাম্মদ আলম, মোহাম্মদ ইকবাল, মোঃ দুলাল, মোঃ শামসু সহ সমবায় সমিতির অন্যন্যা সদস্যবৃন্দ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩