শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

উত্তর জামশা বন্ধু কল্যাণ সমিতির উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

রুহুল আমিন, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ:

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর জামশা এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে উত্তর জামশা বন্ধু কল্যাণ সমিতি। মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
রবিবার বিকেলে উত্তর জামশা গ্রামে সংগঠনটির উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার দরিদ্র ও নিম্নআয়ের বেশ কয়েকটি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলা, মুড়ি, খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় ইফতার সামগ্রী তুলে দেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মোজাহার হোসেন, নারায়ণগঞ্জের হোসেনপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মালেক, জামশা ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম হোসেন বাদল, সমাজসেবক সুরুজ মিয়া, জামশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান জঙ্গু, বশির উদ্দিন ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুহুল আমিন এবং জামশা ইউনিয়ন যুবদলের নেতা সেন্টু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পবিত্র রমজান মাসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রতিবছরই তারা এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। ভবিষ্যতেও সমাজের অসচ্ছল মানুষের সহায়তায় এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উত্তর জামশা বন্ধু কল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর