শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

বগুড়ার গাবতলীতে শত্রুতামূলক হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, ভুক্তভোগী আতঙ্কে।

প্রতিবেদকের নাম / ৩০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 312.096; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

বগুড়ার গাবতলীতে শত্রুতামূলক হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, ভুক্তভোগী আতঙ্কে।

স্টাফ রিপোর্টার, আব্দুল হান্নান।

বগুড়ার গাবতলী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা, ব্যাপক ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আতঙ্কে বাড়িছাড়া হয়ে পড়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী মোঃ মোনারুল ইসলাম (৩৫), পিতা-মৃত মোকলিছার রহমান, গ্রাম সাবেক পাড়া, উপজেলা গাবতলী, জেলা বগুড়া। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের শত্রুতার জেরে একই এলাকার হেলাল উদ্দিন (পিতা-মৃত আব্দুল জলিল) ও তার সহযোগীরা মোনারুল ইসলামের বাড়িতে হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়িতে ঢুকে আসবাবপত্র, দরজা-জানালা, শোকেস, আলমারি ও বাড়ির অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এ সময় মোনারুল ইসলামকে রাস্তায় ধরে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্তরা মোনারুল ইসলামকে বাড়িতে উঠতেও বাধা দিচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। ভয়ে তিনি কয়েকদিন ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে অভিযুক্ত হেলাল উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী দ্রুত ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর