শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সুনাগঞ্জে তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জড়িমানাসহ ৬মাসের কারাদণ্ড ১১ড্রাম পেট্রোল আটক

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

আমির হোসেন,স্টাফ রিপোর্টার।

‎সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারংয়ের আহমদাবাদ  ইচ্ছারচর পয়েন্টে ১১ড্রাম পেট্রোল মজুদ করায়  মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা  ৬মাসের কারাদণ্ড ও ২২শত লিটার পেট্রোল  তেল জব্দ করা হয়েছে।
‎রবিবার বিকেল ৪টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম  গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমাবাদ ইচ্ছারচর পয়েন্টে এক ব্যবসায়ী বেশি দামে পেট্রোল বিক্রি করার উদ্দেশ্যে পেট্রোল তেল মজুদ করেছে। এমন সংবাদ পেয়ে ওসি রতন শেখ পিপিএম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ সোয়াদ সাত্তার চোধুরী,জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ’কে অবগত করা হলে সদর থানা পুলিশকে সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চোধুরী, বিকেল ৫ ঘটিকায় মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করেন।
‎এসময় ব্যবসায়ী সুহেল চৌধুরী (৩৫),পিতা: মৃত গিয়াস চৌধুরী,সাং-আহমাবাদ ইচ্ছারচর পয়েন্টে চৌধুরী ট্রেডার্স থেকে ১১ড্রাম পেট্রোল( ২২শত লিটার) তেল জব্দ করা হয়। এসময় ব্যবসায়ী সুহেল চৌধুরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৬মাসের কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি জব্দকৃত ২২শত লিটার পেট্রোল তেল গৌরারং ইউ/পি চেয়ারম্যান শওকত আলীর জিম্মায় রাখা হয়। পরে আসামিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যান পুলিশ।
‎এসময় উপস্থিত ছিলেন সদর থানার এসআই মোহাম্মদ ইকবাল হাসান, এসআই জোহাব আলীসহ জেলাপ্রশাসন ও পুলিশ সদস্যরা।
‎এব্যপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে ১১ড্রাম পেট্রোল মজুদ রাখার অপরাধের মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয় এবং একজনকে ১০হাজার টাকা জরিমানাসহ ৬মাসের কারাদণ্ড প্রদান করে পুলিশের হেফাজতে আনা হয়েছে এবং ২২শত লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর