আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ব্যতিক্রমধর্মী ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা’ প্রকল্প চালু করেছেন সিরাজগঞ্জের মানবতার সৈনিক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক, সাবেক পৌর কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, হাজী মোঃ আব্দুস সাত্তার। তিনি
বৃহস্পতিবার (৫মার্চ-২০২৬) সকালে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধিস্থ পৌরশিশুপার্ক আনুষ্ঠানিকভাবে নিজ হাতে পরিচ্ছন্নকর্মী, দরিদ্রদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে চাউল বিতরণ কার্যক্রম করেন। তিনি সিরাজগঞ্জ পৌর শহরের দরিদ্র ও অসহায় পরিবারদের মাঝে এই মানবিক সহায়তা চাউল বিতরণকালে হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, দীর্ঘদিন ধরে আমি সমাজের বঞ্চিত অবহেলিত, দরিদ্র, অসহায় মানুষদেরকে বিভিন্ন ভাবে মানবিক সহায়তা করে আসছি। এখন সেই সহায়তাকে শ্রমের মর্যাদায় রূপ দিয়েছি। এতে দুইটি কাজ হচ্ছে দরিদ্র মানুষ উপার্জনের সুযোগ পাচ্ছে এবং শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। তিনি সবাইকে শহর পরিস্কার, পরিচ্ছন্ন রাখতে এবং সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩