আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ।
“জাতীয় পাট দিবস” উপলক্ষ্যে- সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” এই প্রতিপাদ্য নিয়ে এ দিবসটি উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (৬ মার্চ-২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে- আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম তিনি তার বক্তব্যে পাটের ঐতিহ্য, অর্থনৈতিক গুরুত্ব, পাটচাষে কৃষকদের আরও উৎসাহিত করার প্রয়োজনীয়তা কথা তুলে ধরেন। এবংপাটের ব্যবহার সম্প্রসারণ করে পরিবেশ বান্ধব সামগ্রী সহজলভ্য করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এর প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো. আনোয়ার সাদাত প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, পরিদর্শক পাট সিরাজগঞ্জের মো. রফিকুল ইসলাম।
এ সময় র্যালি ও আলোচনা সভায়- সিরাজগঞ্জ সদর উপজেলার পাট উন্নয়ন সহকারী কর্মকর্তা -মো. মাইদুল ইসলাম লুলু সহ অন্যান্যরা, পাটচাষী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।