আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ।
ইসলামিয়া মডেল মাদরাসা, সিরাজগঞ্জ-এর উদ্যোগে- পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিতদেরকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক সন্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে১০টা দিকে অত্র মাদরাসার মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদরাসার অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম।
পঞ্চম শ্রেণীতে মরিয়ম মাইশা ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে জেলায় মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করে। একই শ্রেণীতে আইয়ুব আনাস এবং রাফিক বিন সাইদুল ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হয়। ৮ম শ্রেণীতে মাহমুদ হাসান ট্যালেন্টপুলে এবং জুনাইদ সিদ্দিক সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। মাদরাসার সিনিয়র শিক্ষক জনাব হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালনা পর্ষদের সদস্য সচিব মোঃ মাসুদ আলম, সদস্য রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ৮ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মাহমুদ হাসানের বাবা জনাব বিদ্যুত হোসেন। বক্তারা শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩