শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে রমজান উপলক্ষ্যে তিন শতাধিক পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সামগ্রী;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৬৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি” (Dost Aid Bangladesh Society) এর উদ্যোগে- সিরাজগঞ্জের হতদরিদ্র, অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত তিনশতাধিক পরিবারের মাঝে ফুডপ্যাকেজ (খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী নির্দেশনায়-
শনিবার (২৮ফেব্রুয়ারী) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাঁতী’তে অবস্থিত সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে- উক্ত মানবিক সহায়তা ফুডপ্যাকেজ বিতরণ অনুষ্ঠানে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস স্বাগত বক্তব্যে রাখেন এবং এ বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সিরাজগঞ্জের কর্মকর্তা নাজমুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বহুলী ইউনিয়ন পরিষদের সুযোগ্য জননন্দিত চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক মোঃ মতিয়ার রহমান, সদর থানা বিএনপির সাবেক ক্রীড়া মোঃ ফরিদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ন-সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমুখ। দোস্ত এইডের সিরাজগঞ্জের অফিস পরিচালক এস.এম.আশরাফুল ইসলামসহ, স্থানীয় শিক্ষক, গন্যমাণব্যক্তি,গণমাধ্যম কর্মী ও অসংখ্য স্বেচ্ছাসেবক উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম সহযোগিতা করেন।
উক্ত বিতরণকৃত ফুডপ্যাকেজের প্রতিটি খাদ্য প্যাকেটে ছিল ১০’কেজি চাল, মুড়ি ১’কেজি, ছোলাবুট১ কেজি, খেজুর ১কেজি, ২’লিটার সয়াবিনতেল, ২’কেজি আলু, ২’কেজি পেঁয়াজ, লবণপ্যাকেট এক কেজি প্রভৃতি। সর্বমোট প্রায় ২২কেজি ওজনের খাদ্য সামগ্রী সম্বলিত প্রতিটি প্যাকেট একটি পরিবারের কয়েক সপ্তাহের খাদ্য চাহিদা পূরণ করবে, পবিত্র মাহে রমজান সময়কালীন উপকারভোগীদের দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তায় অবদান রাখবে। এসময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
জানা যায় যে,২০১৮খ্রি. প্রতিষ্ঠালগ্ন থেকেই দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশের দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিতভাবে কাজ করছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সংস্থাটি ইতোমধ্যে শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, দারিদ্র বিমোচন কার্যক্রম, খাদ্য সামগ্রী বিতরণ, প্রতিবন্ধী পুনর্বাসন, বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশন, কোরবানির মাংস বিতরণ, জরুরি ত্রাণ সহায়তা, গৃহ নির্মাণ, মসজিদ ও মাদ্রাসা নির্মাণসহ নানা সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর