শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে জনকণ্ঠ,একুশে টিভির সাংবাদিকের অফিসে হামলা,চাঁদা দাবি,লুটপাট।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৪৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার।

সুনামগঞ্জ জেলা শহরের পৌর বিপনী মার্কেটের দ্বিতীয় তলায় একুশে টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুস সালামের অফিসে ঢুকে দুর্ধর্ষ হামলা,ভাঙচুর ও ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকেলে জেলা শহরের ব্যস্ততম বিপনী মার্কেটে দিনে-দুপুরে একজন প্রবীণ সাংবাদিকের অফিসে এমন দুর্ধর্ষ হামলার ঘটনায় সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

হামলাকারীরা ছাতক উপজেলার শক্তিয়ারগাও গ্রামের ইসলাম উদ্দিনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী জেলা শহরের প্রাণকেন্দ্রে এই তান্ডব চালিয়ে সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সালাম জানান, সম্প্রতি তার প্রকাশিত একটি সংবাদ ইসলাম উদ্দিনের বিপক্ষে যাওয়ায় সে চরম ক্ষিপ্ত হয়। ওই সংবাদের কারণে নিজের ২-৩ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে ইসলাম উদ্দিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জেলা সদরের কার্যালয়ে চড়াও হয়। তারা অফিসের ভেতর ঢুকে চিৎকার করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বলে যে এই টাকা না দিলে সাংবাদিককে বড় ধরনের খেসারত দিতে হবে।

হামলা চলাকালীন সন্ত্রাসীরা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং উপস্থিত সবাইকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। এ সময় সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় প্রকাশ্যে ঘোষণা দেয় যে, অবিলম্বে টাকা না দিলে পরবর্তীতে আরও বড় ধরনের হামলা ও প্রাণনাশের ঘটনা ঘটানো হবে।

স্থানীয় সাংবাদিক সমাজ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসী ইসলাম উদ্দিন ও তার বাহিনীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করার আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর