শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

সিংগাইরে কৃষিজমির টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লক্ষ টাকা জরিমানা

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৮৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

রুহুল আমিন, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল (উপরিভাগের উর্বর মাটি) কেটে নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বলধারা ইউনিয়নের চর মগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন খান।

অভিযানকালে মাটি কাটার সঙ্গে জড়িত মাটি ব্যবসায়ী মো. জিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুইটি পৃথক স্থানে চলমান মাটিকাটা কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি এক্সকাভেটর (খননযন্ত্র) অকার্যকর করে দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন খান বলেন, কৃষিজমির উর্বর টপসয়েল অপসারণ করলে জমির উৎপাদনক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায়, যা দীর্ঘমেয়াদে কৃষি ও পরিবেশের জন্য ক্ষতিকর। তিনি আরও বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর