আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এডিপি প্রকল্পের সলঙ্গা ইউনিয়নের ৭৭ জন কৃষকের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সলঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে দুপুর সাড়ে বারোটায় নয়টি ওয়ার্ডের কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়।স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, সলঙ্গা ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্না ইয়াসমীন-সূমী।
এসময়ে প্রশাসনিক কর্মকর্তা আঃ কাদের মিলন, গ্রাম আদালতের চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্টু , ইউপি সদস্য আঃ বারিক, রাশেদুল ইসলাম, শরীফুল ইসলাম সহ অন্যান্যরা। জানা যায় যে, এডিপি প্রকল্পে সলঙ্গা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৭৭ কৃষককে কৃষি উপকরণ সহায়তায় বিনামূল্যে স্প্রে মেশিন দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩