শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

রাজশাহীতে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে জেলা তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৮৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

​মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহী।

২৫ ফেব্রুয়ারি, ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা শাখার উদ্যোগে পবা উপজেলার হরিপুর ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। আজ (বুধবার) বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

​অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি চেয়ে প্রার্থনা করা হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তাঁতীদলের সুযোগ্য সভাপতি জনাব মো: কুতুব উদ্দিন বাদশা।
​পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক জনাব এম মুঈদ খান।

​আলোচনা সভায় বক্তারা তাঁতীদলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশীয় শিল্প রক্ষায় তাঁতী সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দলের শক্তিশালী সাংগঠনিক কাঠামোর মাধ্যমে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার শপথ নেন জেলা তাঁতীদলের নেতাকর্মীরা।
​সবশেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এসময় জেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর