শিরোনাম
বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

ধর্মপাশা-তাহিরপুরে অর্ধশতাধিক বাঁধ পরিদর্শনে এমপি

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৭৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, বোরো ফসল রক্ষায় আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নদীতে ঢল আসার পর একে অপরকে দোষারোপ করে কোনো লাভ হবে না। আগাম প্রস্তুতিই পারে হাওরাঞ্চলের ফসল বাঁচাতে।
সোমবার (তারিখ উল্লেখযোগ্য) ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বর্ধিত গুরমা, মহালিয়া, গুরমা, হেরাকান্দি, চন্দ্র সোনার তাল, হালিহাওর ও ধারাম হাওরের অর্ধশতাধিক বেড়িবাঁধ ও ক্লোজার বাঁধ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
এসময় এমপি কামরুজ্জামান কামরুল পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “এখন নদী শান্ত মনে হলেও এই শান্ত অবস্থা বেশিদিন থাকবে না। একদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলেই পুরো হাওর এলাকা অশান্ত হয়ে উঠতে পারে। তখন আর কাজ করার সময় পাওয়া যাবে না।”
তিনি আরও বলেন, সময় থাকতেই বাঁধের দুর্বল অংশগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কার কাজ শেষ করতে হবে। ফসল রক্ষায় কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না।
বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ধর্মপাশা থানা অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর