শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

চাঁদাবাজী ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মানিকগঞ্জ-২ আসনের এমপি শান্ত

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৯৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

রুহুল আমিন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ

মানিকগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত
বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সমাজ থেকে সন্ত্রাস, মাদক দুর্নীতি ও চাঁদাবাজি দূর করতে ইতিমধ্যে আমি কাজ শুরু করেছি। এসব ব্যাপারে আমি আপসহীন। অপরাধীরা যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিংগাইর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অপরাধীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মঈনুল ইসলাম খান শান্ত আরও বলেন, আমি কখনো কখনই মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করি না। যদি কেউ বিএনপি ও আমার নাম ভাঙিয়ে এসব অপকর্মে লিপ্ত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

শান্ত বলেন, নির্বাচনে এলাকার মানুষের দু:খ-দুর্দশা লাঘবে যেসব প্রতিশ্রুতি ও অঙ্গীকার করেছি। আমি সেসব অঙ্গিকার ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও অপরাধমুক্ত উন্নত দক্ষিন মানিকগঞ্জ গড়বো।

তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, কার কোথায় বাড়ি ও কে কার লোক সেটা বিবেচ্য বিষয় নয়, আপনারা জনগণের কর্মচারি। দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা নিশ্চিত করতে হবে।

শান্ত বলেন, উন্নয়নকে টেকসই ও জনকল্যাণমুখী করতে সরকারি সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।সরকারের উন্নয়ন পরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়ন করে দক্ষিন মানিকগঞ্জকে সবার জন্য বাসযোগ্য একটি উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগীতা কামনা করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো: ফাহিম আসজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফসান রেজা, উপজেলা কৃষি অফিসার হাবিবুল বাশার চৌধুরী, প্রাণী সম্পদ অফিসার ডা: সাজেদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: গোলাম রাব্বানী, উপজেলা প্রকৌশলী মো: আশরাফুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আহাদী হোসেন, সমাজ সেবা অফিসার মঞ্জুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল ছালেক ও উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর তাসলিমা খানম প্রমূখ।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে মতবিনিময় সভার শুরুতেই নবনির্বাচিত এমপি মঈনুল ইসলাম খান শান্তকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার ও সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

এসময় সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ, উপজেলা নির্বাচন অফিসার শহিদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার মো: নেওয়াজ শরীফ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আকতার, প্রাথমিক শিক্ষা অফিসার আসমা সুলতানা খান, পল্লী উন্নয়ন অফিসার মো: ইব্রাহীম হোসেন, হিসাব রক্ষণ অফিসার তৌহিদুর রহমান, মৎস্য অফিসার সাদিয়া রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক চৌধুরী, উপজেলা সমবায় অফিসার, লিপিকা রাণী, আনসার ভিডিপি কর্মকর্তা ওবাইদুর রহমান ও প্রতিবন্ধি অফিসার জোবায়দা গুলশান আরাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর