শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সিরাজগঞ্জ সরকারি কলেজে’র আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্বপূর্ণ শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৬১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সরকারি কলেজে’র আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্বপূর্ণ শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ফেব্রুয়ারি) বিকেলে (ইফতারপূর্বে) সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষকদের মিলনায়তনে- উক্ত অনুষ্ঠিত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক সামছুল ফেরদৌসী আরা, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী, সহকারী অধ্যাপক মোঃ মঈন উদ্দীন এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিয়া সরকারি কলেজ সিরাজগঞ্জের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ প্রমুখ ।

 

অনুষ্ঠান পরিচালনা করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম। এসময়ে সিরাজগঞ্জ সরকারি কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা- কর্মচারী, ছাত্রনেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান এবং নৈতিকতা, আত্মসংযম ও তাকওয়ার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিলের পর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর