শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৬৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

আবদুল কাদের চট্টগ্রাম প্রতিনিধি

কোরআন ময় জীবনের প্রতিফলন হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত
-মাননীয় মোর্শেদে আজম।

তাকওয়া, পরহেজগারিতা ও আত্মশুদ্ধি অর্জনের অবারিত সুযোগ নিয়ে উপস্থিত হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। এ মহিমান্বিত মাসেই প্রিয় রাসূল (দ.) এর উপর নাজিল হয়েছে হেদায়তময় ঐশীগ্রন্থ আল-কোরআন এবং এ মাসেই রয়েছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর।

এ বরকতময় মাসে অধিকহারে কোরআন তিলাওয়াত করার জন্যে রাসূলুল্লাহ (দ.) হাদিস শরীফে ইরশাদ করেছেন। কোরআনের আলোয় আলোকিত করার জন্যে খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু প্র্রবর্তন করেছেন ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল। যে মাহফিলে শুধু দেশে নয় ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন স্থানের আপামর মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে।

প্রতি বছর আদায়কৃত হাজার হাজার খতমে কোরআন তারই সাক্ষ্য বহন করে। এ দরবারে জাহেরিভাবে কোরআন তেলওয়াত এর কর্মসূচি রয়েছে, আর অভ্যন্তরীণ পরিশুদ্ধির জন্য রয়েছে ফয়েজে কোরআনের ব্যবস্থা। কোরআনকে অন্তরে ধারণ করে কোরআনের শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করার জন্য খলিফায়ে রাসুল (দ.) হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর দর্শন যুগান্তকারী ভূমিকা পালন করছে, মাশাআল্লাহ।

২১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৮ ঘটিকা হতে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ঐতিহাসিক খতমে কোরআন মাহফিলে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত খতমে কোরআন মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল।

এ বছর খতমে কোরআর মাহফিলে ১৬১৩২টি খতমে কোরআন, ৬৩৪টি তাহলিল, ৮১ টি খতমে ইউনূচ ও ৩৯ টি দরূদে সাইফুল্লাহ আদায় করা হয় ।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর