শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সদর থানায় ওসি রতন শেখের নেতৃত্বে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৬৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ সদর মডেল থানাতে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দক্ষ ও দৃঢ় নেতৃত্বে রতন শেখ অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণ।

থানার দায়িত্ব নেওয়ার পর নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিপণিবিতান এলাকা ও আবাসিক মহল্লায় পুলিশের নজরদারি বাড়ানোয় মাদক কারবার, ছিনতাই ও চুরি-ডাকাতির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোর দ্রুত তদন্ত ও নিষ্পত্তিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে পেশাদার ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করায় পুলিশের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় রাতের বেলায় চলাচল ও ব্যবসা পরিচালনা নিয়ে যে আতঙ্ক কাজ করত, বর্তমানে তা অনেকটাই কেটে গেছে। মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ফলে তরুণ সমাজ অপরাধ ও নেশা থেকে দূরে থাকছে বলে মনে করছেন অভিভাবকরা।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, নিয়মিত বিট পুলিশিং সভা আয়োজন এবং সাধারণ মানুষের অভিযোগ ও মতামত সরাসরি শোনার উদ্যোগ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুলিশ ও জনগণের সমন্বিত এই প্রচেষ্টা ভবিষ্যতে সুনামগঞ্জ সদরকে আরও নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর